শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পটুয়াখালীতে ভূমি কর্মকর্তাসহ ৯ জন কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 6, 2023,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় সংরক্ষিত বন অবৈধভাবে দখল করে গাছ কেটে সড়ক নির্মাণ করায় বনবিভাগের করা মামলায় চরবিশ্বাস ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) আসামিরা গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মামুনুর রহমান তাদের মধ্যে রেনু আক্তার নামে এক নারী আসামিকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চরবিশ্বাস গ্রামে সৃজিত বনের গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন, দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন (৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধা (৫০)। এছাড়া আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছিল।

এ মামলায় রোববার জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo