শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

উজিরপুরে ট্যাংকির নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 6, 2023,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মো. মার্শাল মৃধা (৪৮) নামে এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত মো. মার্শাল মৃধা (৪৮) নারিকেলি গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে।

বরাকোঠা ইউপির সদস্য মিজানুর রহমান খান মহব্বত বলেন, মার্শালের টিনসেট ঘরের দুইটি আড়ার উপর এক হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংকি রয়েছে। মাগরিবের আযানের পূর্ব মুহুর্তে ট্যাংকিতে পানি তুলতে মোটর চালু করে। পরে একটি কাঠের মই দিয়ে কতটুকু পানি উঠেছে দেখতে উঠে সে। এ সময় মইয়ের একটি পায়া ভেঙ্গে যায়। তখন আড়া ধরে নিজেকে রক্ষার চেষ্টা করতে গেলে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মার্শাল।

ইউপি সদস্য মহব্বত বলেন, মার্শালের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। তাদের ঘরে কোনো সন্তান নেই।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo