শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়ালো

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 12, 2023,
  • 324 সংবাদটি পঠিক হয়েছে

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপ থেকে মানুষের বেঁচে ফেরার আশা ততই কমছে। তবে থেমে নেই মৃত্যুর মিছিল। ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।
এদের মধ্যে বেশি বিপর্যস্ত তুরস্কে মারা গেছেন ২৪ হাজার ৬১৭ জন। আর সিরিয়ায় ৩ হাজার ৫৭৫ জন।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীনভাবে চলছে উদ্ধার অভিযান। মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা। তুরস্কের কাহরামানমারস থেকে আল-জাজিরার সাংবাদিক রেসুল সেরদার এ তথ্য জনিয়েছেন।

তিনি বলেন, চারদিক থেকে আমরা লাশের গন্ধ অনুভব করতে পারছি। আমরা এখান থেকে অনেকের মরদেহ বের করে নিয়ে আসতে দেখছি। তাছাড়া এখনো বহু মানুষ নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে আসছে বলেও জানান তিনি।

এদিকে তুরস্কের উদ্ধারকারীরা ভূমিকম্পের পাঁচ দিনেরও বেশি সময় পর একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করেছে। ধসে পড়া বাড়ির ভেতরে তারা ১২৯ ঘণ্টা আটকা ছিল।

এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কে আজ এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়ার পাঁচ দিনের বেশি সময় পর তাকে উদ্ধার করেছেন উদ্ধারকারী কর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo