শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

করোনাঃ বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও সংক্রমণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 7, 2022,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৫১৬ জন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৬১২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত হয়েছে ৫৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৪৩১ জন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ২৭৫ জন। রবিবার (৭ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে, শনিবার ১ হাজার ৯৪৪ জনের মৃত্যু এবং ৭ লাখ ৯৭ হাজার ৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ৩৬ হাজার ৮০৯ জন আক্রান্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে নতুন করে ২১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫২৯ জন এবং মারা গেছে ৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৬১০ জন এবং মারা গেছে ৪৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo