শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

একদিনে করোনায় ২৩১৫ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 11, 2022,
  • 288 সংবাদটি পঠিক হয়েছে

 

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭৭৬ জন। এতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের। মারা গেছেন ১৬২ জন। এছাড়া দক্ষিণ কোরিয়াতেও করোনার রেকর্ড সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জন। বিপরীতে মারা গেছেন ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জন। এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছেন ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার ৬৯৭ জন, মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৮২৬ জন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর খুব দ্রুত ভাইরাসটি বিশ্বের সর্বত্রই ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ ডব্লিউএইচও করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo