শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে হাতপাখার বিরুদ্ধে ধর্মের ব্যবহার, টাকা বিতরণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, June 5, 2023,
  • 258 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতপাখা প্রতীকের প্রচারে ধর্মের ব্যবহার ও ভোট দিতে টাকা বিতরণের অভিযোগ উঠেছে।

সোমবার এসব অভিযোগ জানিয়ে রিটানিং কর্মকর্তার কাছে পৃথক দুটি অভিযোগপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর (নৌকা) প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম।

অভিযোগ সূত্রে জানা যায়, কালো বোরকা পড়া বহিরাগত নারীরা গোটা নগরীতে হাতপাখার প্রচার চালাতে বাড়ি বাড়ি যাচ্ছেন। বর্ধিত এলাকা, নিম্নবিত্ত মানুষের আবাসস্থল ও কম শিক্ষিতদের টার্গেট করছেন তারা। এই শ্রেণির ভোটারদের কাছে গিয়ে টাকা দেওয়া ছাড়াও ধর্ম ব্যবহার করে হাতপাখায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন তারা।

নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, কয়েকদিন আগে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ২৬ নম্বর ওয়ার্ডের কলিজিরায় হাতপাখার সভায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। হাতপাখার পক্ষে এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক। রিটার্নিং কর্মকর্তার কাছে এসবের প্রতিকার চাওয়া হয়েছে বলে জানান অ্যাডভোকেট আফজালুল করীম।

অভিযোগের বিষয়ে জানতে হাতপাখার মিডিয়া উপ-কমিটির সদস্য নাসির উদ্দিন নাইস বলেন, হাতপাখার প্রতি ভোটারদের সমর্থন দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। এখন তারা নানা ফন্দি-ফিকির খুঁজছে। ষড়যন্ত্র করে হাতপাখার বিজয় ঠেকানো যাবে না। তিনি বলেন, প্রমাণ দিতে পারলে অভিযোগকারীকে উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে।

রিটানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সোমবার নৌকার প্রার্থীর পক্ষে পৃথক দু’টি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ধর্ম ব্যবহার করে ভোটের প্রতিশ্রুতি আদায়, টাকা বিতরণের অভিযোগ করা হয়েছে। তবে কবে কোথায় এসব ঘটনা ঘটেছে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। অভিযোগগুলো খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo