বরগুনায় ৪ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 7, 2023,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে

জেলায় পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) দিবাগত রাতে বরগুনা জেলা পুলিশ নামে জেলা পুলিশের পরিচালিত এক ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারর ব্যক্তিরা হলেন- সদরের বালিয়াতলীর রাসেল হাওলাদার, বামনার খোলপটুয়ার হাসিব সিকদার, বেতাগীর কাজীরাবাদের রাকিব সরদার ও রাজিব সরদার।

এদের মধ্যে রাসেল হাওলাদারকে কথিত ৩৯ হাজার টাকা মূল্যের ১৩০ পিস ইয়াবা, হাসিব সিকদারকে ৩০ গ্রাম গাঁজা, রাকিব সরদার ও রাজিব সরদারকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের ফেসবুক পেইজে আরও জানানো হয়েছে, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo