শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বরিশালে নৌকার বিপক্ষে ভোট চাইছেন ছাত্রলীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 8, 2023,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে না বলে নগরীতে সমালোচনা চলছে। এরমধ্যেই জেলা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নওয়াজিস বিন মিজান নাসিফ নৌকার প্রচারণা বাদ দিয়ে নেমেছেন গোলাপ ফুল প্রতীকের প্রচারণায়।

যদিও জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন বলেছেন, নওয়াজিস বিন মিজান নাসিফ অন্য প্রার্থীর প্রচারণা করছেন এমন প্রমাণ পাচ্ছি না। প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

জানা গেছে, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক নওয়াজিস বিন মিজান নাসিফ জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চুর ছেলে। এদিকে আওয়ামী লীগের মেয়র পদের মনোনয়ন বঞ্চিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর অনুসারী। আগের নির্বাচনে সাদিক আব্দুল্লাহর পক্ষে সার্বক্ষণিক প্রচারণায় অংশ নিলেও এবার উল্টো নৌকার প্রার্থীকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

নওয়াজিস বিন মিজান নাসিফ তার স্ট্যাটাসে লিখেছেন, ‌‘নৌকা পেলেই মেয়র সেই চিন্তা বাদ দিয়ে একটা ঘুম দেন এখন, বরিশালেও ইতিহাস হবে ইনশাআল্লাহ।’

এদিকে ভোটের লড়াইতে প্রভাবশালী না হলেও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু শেষ সময়ে প্রচার-প্রচারণা বাড়িয়েছেন। বাবার নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ছেলে নাসিফ।

তিনি বলেন, আমার বাবা যেখানে প্রার্থী সেখানে প্রশ্ন ওঠা উচিত না। আমার চোখে আমার বাবাই সবচেয়ে যোগ্য প্রার্থী। তিনি একজন সৎ, নির্ভীক, নির্লোভ এবং ভালো মানুষ। বাবার নির্বাচন করতে গিয়ে যদি প্রিয় সংগঠন কোনো সিদ্ধান্ত নেন তাতে আমার কোনো আপত্তি থাকবে না।

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচনে জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চুসহ ৭ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা, লাঙ্গল, হাতপাখা ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থীরা বেশ আলোচনায় রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo