গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, June 10, 2023,
  • 283 সংবাদটি পঠিক হয়েছে

জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকাল ৩টার দিকে খেলার সময় কোনো এক ফাঁকে পুকুরের পানিতে পড়ে যায় ওই দুই শিশু।

চর বিশ্বাস ৪ নম্বর ওয়ার্ডের আশ্রয় কেন্দ্রের জিয়া তালুকদারের ছেলে দ্বীন-ইসলাম (৪) ও আল-আমিন তালুকদারের ছেলে আরিফুল (৪) পনিতে ডুবে শিশু দুটি মারা যায়।

দ্বীন-ইসলাম ও আরিফুলের বাবা মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল৷ তারা কিছু সময় পরে দ্বীন-ইসলাম ও আরিফুলের খোঁজ করলে কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে বিকাল ৪টার দিকে পুকুরের পানিতে খুঁজে তাদের মরদেহ উদ্ধার করেন।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশু দু’টির জানাজা দিয়ে তাদের লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন বলেন, পানিতে ডুবে দুইটি শিশুর মুত্যুর খবর পাওয়া গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo