শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

রোগী দেখে ফেরার পথে বরিশালে পল্লী চিকিৎসক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 22, 2023,
  • 292 সংবাদটি পঠিক হয়েছে

রোগী দেখে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ছিটকে অটোরিকশার নিচে চাপা পড়ে পল্লী চিকিৎসক বিজয় নিহত হয়েছেন।

বুধবার (২১ জুন) বরিশালের বাকেরগঞ্জে বিকেলে উপজেলার পূর্ব বোয়ালিয়া ঢেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক বিজয় কৃষ্ণ পাইক (৫০) পেশায় পল্লী চিকিৎসক। তিনি উপজেলার বোয়ালিয়া বাজারে কৃষ্ণ মেডিকেল হল নামের ফার্মেসির মালিক।

স্থানীয়দের বরাতে বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, পূর্ব বোয়ালিয়া গ্রামের এ অসুস্থ নারীকে চিকিৎসা সেবা দিয়ে ফার্মেসির উদ্দেশে রওনা হয়। টেকেরহাট এলাকায় পৌছালে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে উঠে সে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়েন বিজয় কৃষ্ণ পাইক।

তখন অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে বিজয় কৃষ্ণকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo