শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে পিতাকে পিটিয়ে আহত করল পুত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 22, 2023,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের কাউখালীতে পিতাকে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তি করলো পুত্র। বুধবার ( ২১ জুন) এ ঘটনায় ভুক্তভোগী পিতা মো. সরোয়ার হোসেন হাওলাদার (৬০) বাদী হয়ে পুত্র টিপু হাওলাদার (৪৫) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পিতা সরোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত পুত্র টিপু হাওলাদার ওই পিতার জেষ্ঠ্য পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২০ জুন) রাতে।

থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ভুক্তভোগীর পিতার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় তার কন্যাদের বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য তার একমাত্র সম্বল গরুটি বিক্রি করেন। ওই গরু বিক্রির টাকা নিতে তার পুত্র তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে।

টাকা দিতে রাজী না হয়ে গত মঙ্গলবার (২০ জুন) রাতে ঘর থেকে পালানোর কালে পুত্র সহ পুত্র বধু কহিনুর বেগম(৪০), নাতি রিয়া আক্তার (১৬), নাতি জামাই আজিম ঢ়াড়ী তাকে ঘরে থাকা লাঠি ও পিরা দিয়ে মারধর করে গুরুতর আহত করে।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, টাকার জন্য পুত্র কর্তৃক পিতাকে মারধরের ঘটনায় ভুক্তভোগী পিতা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ হোসেন জানান, ওই ভুক্তভোগী পিতাকে পুত্র কর্তৃক মারধরের ঘটনা স্থানীয়রা আমাকে ওই রাতে জানান। আমি তাদেরকে ওই ভুক্তভোগী পিতাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo