শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরগুনায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 2, 2023,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা জেনারেল হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬ জন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মাঝি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়।

মৃত্যু হৃদয় মাঝি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার বাসিন্দা রণজিৎ মাঝির ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডেঙ্গু শনাক্ত হয়! পরে হাসপাতালেই তিন দিন চিকিৎসা নিয়েছিলেন হৃদয় মাঝি। সকাল থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। বরিশালে না গিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন হৃদয় মাঝি। রাত সোয়া দশটার দিকে শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অরূপ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাত থেকে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সকাল থেকে রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিলে। আজ রাতে সোয়া দশটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বরগুনা জেনারেল হাসপাতালে এখনো ৯৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে এর মধ্যেও পুরুষ ৫৩, মহিলা ৪০ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo