শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে গাঁজাসহ বিএনপি নেতা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 22, 2023,
  • 267 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতাকে আঁধা কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) বিকেলে পরিচালিত অভিযানে ইউপি সদস্যকে আটক করা হয় বলে কাউনিয়া থানার এসআই মো. নাঈম আহমেদ জানিয়েছেন।

আটক মো. শাহ আলম শেখ (৫৫) চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। সে ওই ওয়ার্ডের চরআবদানী গ্রামের হাসেম মিয়ার বাড়ির বাসিন্দা মৃত মো. আবুল হাসেম শেখের ছেলে। শাহআলম চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোতয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

কাউনিয়া থানার এসআই নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরের ৫ নম্বর ওয়ার্ড বৌ-বাজার এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এ খবরে বিকেল তিনটার দিকে তার নেতৃত্বে একটি দল বৌ-বাজার কাজীর গোরস্থান এলাকায় অভিযান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে শাহআলম মেম্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পেটের সঙ্গে সুকৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসআই নাঈম আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেছেন। এর আগে গত ১৩ অক্টোবর চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাসেল হাওলাদারকে (৩৯) ২ হাজার ৪৯০টি ইয়াবা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কাউনিয়া পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদক বিক্রেতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদক বিক্রেতা জনপ্রতিনিধি হলেও ছাড় নেই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo