শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

পরিবেশ অনুকূলে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 30, 2023,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

দেশে এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে আশ্বস্ত ইসি জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধের যে কোনো সময় ঘোষণা করা হবে।

সোমবার (৩০ অক্টোবর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমি কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা জানিয়েছেন নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

 

তবে গতকাল বিএনপির ডাকা তিন দিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন বলেও আশ্বস্ত করেছেন।

এছাড়া তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সময় সময় কমিশনকে জানাবে। তখন প্রয়োজন হলে কমিশন আবার তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।

ব্যালট বাক্স পাঠানো নিয়ে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত ব্যালট বাক্স কখন পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এখনো অনেক সময় রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যালট বাক্স পাঠানো পর সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।

সচিব বলেন, আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য উপস্থাপন করেছে এবং বিভিন্ন বাহিনীর কি সক্ষমতা আছে, বা অতীতে কিভাবে নির্বাচনে দায়িত্ব পালন করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের পরিকল্পনা কমিশন উপস্থাপন করেছে। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে। এছাড়া, তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে, সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে।

ইসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সপাল স্টাফ অফিসার; মহাপুলিশ পরিদর্শক; র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালক, এসবি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

ইসি সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের উপকরণ প্রায় কেনা শেষ পথে। বর্তমানে মাঠ পর্যায়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারি মুদ্রণালয়কে ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ ছাপানোর নির্দেশনাও দিয়েছে ইসি। আগামী নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরো বাড়তে পারে। তাই এবার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ছে পাঁচ শতাংশের মতো। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি শুনানি শেষে এবার ভোটকেন্দ্র টিকেছে ৪২ হাজার ১০৩টি। এতে ভোটকক্ষ রয়েছে দুই লাখ ৬০ হাজারের মতো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo