শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

রাষ্ট্রবিরোধী মামলায় বরিশালে ছাত্রদল নেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 19, 2023,
  • 339 সংবাদটি পঠিক হয়েছে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে। রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাব-৮ এর মিডিয়া সেলে এই সংক্রান্ত তথ্য জানানো হয়।

 

র‍্যাব জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন লোক নিয়ে বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫ (৩) অনুযায়ী মামলা দায়ের করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে দায়ের হওয়া মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo