বরগুনা জেলা প্রশাসকের ওপর হা*মলার চেষ্টা, আ*টক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, January 25, 2026,
  • 114 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা জেলা প্রশাসকের ওপর হা*মলার চেষ্টা, আ*টক ১

 

নিজস্ব প্রতিবেদক  :: বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘ‌টে‌ছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ঘটনাটি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তি‌নি ব‌লে‌ছেন, ঘটনাস্থলেই পুলিশ ইব্রাহিম খলিল নামে এক যুবককে আটক করেছে এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, যুবক‌টি মাদকাসক্ত হ‌তে পা‌রেন। বরগুনা থানার ওসি মো. আব্দুল আলীম জানান, অভিযুক্ত বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা। হামলার কারণ এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo