শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

পার্কিং করা অবস্থায় পরিবহনে আ*গুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 30, 2026,
  • 120 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পার্কিং করা অবস্থায় পরিবহনে আ*গুন

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।

বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলেও জানান তিনি।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা ছিল। চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo