বরিশালে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 19, 2026,
  • 139 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বিভিন্ন মসলার দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি ও নুসরাত জাহান এথিনা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

অভিযানকালে পণ্য বিক্রয় ও ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা, ক্রেতাদের রশিদ প্রদান না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী দুইটি মসলার দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি দোকানকে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo