প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আটক ৬
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় পাঁচ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইতে সেখানে গিয়েছিলেন।
আটকরা হলেন— সুনামগঞ্জের খোদা বক্স আক্তার (২৬), বাড্ডার খাদিজা বেগম (৪০), মগবাজারের খাদিজা বেগম (৩৫), কড়াইল বস্তির সাহেদা বেগম (৪৮), মোহাম্মদ সিদ্দিক (৪০) এবং টঙ্গীর রিনা আক্তার (৪৮)।শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।
তিনি বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছিলেন। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সরে যেতে অনুরোধ করলেও তারা রাজি হননি। পরে তাদের থানায় আনা হয়।ওসি জানান, থানায় তাদের ইফতার করানো হয়েছে। প্রয়োজনে রাতে খাবারের ব্যবস্থাও করা হবে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।