শিরোনামঃ

চাক্তাইয়ে চালের বাজারে অভিযান, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 23, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

মূল্য তালিকা না থাকা ও বাড়তি দামে চাল বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর  চাক্তাইয়ে অভিযান চালিয়ে আল্লাহর দান চাউল ভান্ডার ও মেসার্স ইসলামাবাদ অটো রাইস মিলকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ (মঙ্গলবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচলনা করা হয়েছে।

উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আল্লাহর দান চাউল ভান্ডারে বিভিন্ন রাইস মিলের বস্তায় নিজেরা অন্য চাল প্যাকেটজাত করছিল। এছাড়া মূল্য তালিকা যথাযথভাবে না থাকার দায়ে আল্লাহর দান চাউল ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়া বাড়তি দামে চাল বিক্রির দায়ে মেসার্স ইসলামাবাদ অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে আগ্রাবাদ এলাকার দিল্লি ডাইন নামের একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আনিছুর রহমান, সহকারী পরিচালক দিদার হোসেন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo