শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

নতুন কর্মঘণ্টায় অফিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 24, 2022,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

সকাল ৮টা থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস শুরু। সচিবালয়ে প্রবেশ করছেন চাকরিজীবীরা।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক নতুন সময়সূচিতে শুরু হয়েছে।

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হবে।তবে লেনদেন ৩টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বর্তমানে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

এদিকে, উচ্চ আদালত এবং নিম্ন আদালতের জন্যও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত হাইকোর্টের কার্যক্রম চলবে। তবে ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বিরতি ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।

অধস্তন আদালতে রোববার থেকে বৃহস্পতিবার সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং সঙ্গে সঙ্গে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে।

অফিস সময় কমানোর পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo