বরিশাল নগরীতে ২০০ পিচ ই°য়া°বা°সহ আ°টক, ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 28, 2026,
  • 82 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশাল নগরীতে ২০০ পিচ ই°য়া°বা°সহ আ°টক, ২

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কোতোয়ালি মডেল থানার অধীন স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২০০পিচ ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সিটি মার্কেট গেটের সামনে সড়ক থেকে তাদের আটক করা হয়।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিহির চন্দ্র দাস। এ সময় ফাঁড়ির একটি চৌকস টিম অংশ নেয়।

আটককৃতরা হলেন— মোঃ লোকমান হোসেন জয় (২৫), পিতা: মোঃ মোজাম্মেল উদ্দিন হাওলাদার, সাং: জর্ডন রোড, থানা: কোতোয়ালি, জেলা: বরিশাল এবং মোঃ বাবুল হাওলাদার (৩০), পিতা: মোঃ বাবুল হাওলাদার, সাং: দপদপিয়া, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নগরীকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।

এ বিষয়ে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিহির চন্দ্র দাস জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা ও কোতোয়ালি মডেল থানার ওসির দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo