বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 12, 2026,
  • 51 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আসামি করে মামলা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) শিক্ষার্থীর বাবা মামলাটি করেন বলে থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিক্ষক মো. মাসুম বিল্লাহ। তিনি উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চরহিয়াতপুর গ্রাম।

মামলার বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী। ১৫ মার্চ রাত আনুমানিক ১টার দিকে তাকে ঘুম থেকে ডেকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানায়।

শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo