ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ,সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 12, 2026,
  • 52 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ,সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত।

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির সাগর (৩৫) ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

আহত মোটরসাইকেল চালক মো. সোহেল ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বরিশাল সিটি

হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

সাগরের ভাই মাহবুব সৈকত বলেন, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সাগর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo