শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে বিদেশে যাওয়ার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 30, 2022,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদীতে বিদেশ যাওয়ার টাকা বাবার কাছে চেয়ে না পেয়ে অভিমান করে গলায় দড়ি দিয়ে আশিফ খোন্দকার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আশিফ উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের মো. শাহ্আলম খোন্দকারের ছেলে।

স্থানীয়রা জানায়, আশিফ বিদেশে যাওয়ার জন্য তাঁর বাবা শাহ্আলম খোন্দকারের কাছে টাকা চায়। প্রেম করে আশিফ বিয়ে করার কারণে বাবা তাকে টাকা দিতে রাজি হয়নি। এ নিয়ে সোমবার দিবাগত রাতে পিতা ও পুত্রের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে আশিফ অভিমান করে মঙ্গলবার সকালে বসত ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

গৌরনদী থানার এসআই আব্দুস হক জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে ওই বাড়ির উঠান থেকে আশিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ময়না তদন্তের জন্য আশিফের মরদেহ মঙ্গলবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo