শিরোনামঃ
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ আশ্বাসে বছর পার, মাঠে কচু গাছ লাগিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কমানোর একদিন পরেই বাড়ল স্বর্ণের গহনা দাম ২ সন্তান নিয়ে ঘর ভাড়া পরিশোধ করতে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি করলেন রেহানা এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামিকাল ১০ আগস্ট, যেভাবে জানবেন ফলাফল

বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 7, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

বরিশাল মহানগরীর বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন চরপত্তনিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশাল বন্দর থানার চরপত্তনিয়া (৬ নম্বর ওয়ার্ড, চাঁদপুরা) এলাকার মৃত জব্বার রাঢ়ীর ছেলে মো. রুবেল রাঢ়ী (৩৪) এবং মেহেন্দিগঞ্জ থানার বাহের চর (৬ নম্বর ওয়ার্ড, শ্রীপুর) এলাকার আলম বয়াতীর ছেলে মো. সবুজ ওরফে রুবেল (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, চরপত্তনিয়া এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু পালের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি করা হলে তাঁদের কাছে থাকা ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবন ও কারবারের সাথে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo