শিরোনামঃ
বরিশালে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার বরিশালে বহিষ্কৃত যুবদল নেতা রাসেল গ্রেপ্তার, মিষ্টি বিতরণ পটুয়াখালীতে দেড় বছরের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৯৭ জন ডেঙ্গু আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু বরিশাল টিবি হাসপাতাল সংলগ্ন খাস জমিতে খেলার মাঠের ঘোষণা বিসিসির বরিশালে ভয়াবহ লোডশেডিং, দিনে বিদ্যুৎ থাকছে না ১০-১১ ঘণ্টা বরগুনায় ফ্যামিলি কার্ড দেওয়ার লোভে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক আটক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি বরিশালে ফিরছে পাটের সুদিন, ভালো ফলন ও দামে হাসি কৃষকের মুখে দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 

বরিশালে ভয়াবহ লোডশেডিং, দিনে বিদ্যুৎ থাকছে না ১০-১১ ঘণ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 31, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভয়াবহ লোডশেডিং, দিনে বিদ্যুৎ থাকছে না ১০-১১ ঘণ্টা

বরিশাল নগরীতে জুলাইয়ের শুরু থেকেই ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা নগরবাসী। ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১১ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা।

বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এমনকি স্থানীয় পত্রিকা প্রকাশনার কাজ। দিন-রাত মিলিয়ে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ জনজীবন।

বরিশাল ওজোপাডিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম জানান, দেড় লাখ গ্রাহকের বরিশাল সিটিতে ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র অর্ধেক। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন নগরবাসী।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo