নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বহিষ্কৃত যুবদল নেতা রাসেল গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
বরিশাল সদর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসান রাসেলকে চাঁদাবাজি মামলায় শনিবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-৮।
লাহারহাট ফেরিঘাটের ইজারাদারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এলাকাটি তার অপকর্মে জিম্মি থাকায় গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।