শিরোনামঃ
বরিশালে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার বরিশালে বহিষ্কৃত যুবদল নেতা রাসেল গ্রেপ্তার, মিষ্টি বিতরণ পটুয়াখালীতে দেড় বছরের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৯৭ জন ডেঙ্গু আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু বরিশাল টিবি হাসপাতাল সংলগ্ন খাস জমিতে খেলার মাঠের ঘোষণা বিসিসির বরিশালে ভয়াবহ লোডশেডিং, দিনে বিদ্যুৎ থাকছে না ১০-১১ ঘণ্টা বরগুনায় ফ্যামিলি কার্ড দেওয়ার লোভে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক আটক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি বরিশালে ফিরছে পাটের সুদিন, ভালো ফলন ও দামে হাসি কৃষকের মুখে দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 

বরিশালে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 31, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

বরিশালের মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর ১৫ মাস বয়সী শিশু সিদরাতুল মুনতাহা জাফরিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটের খালের কুব্বাত ব্যাপারীর বাড়ির সামন থেকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে। জাফরিন ঢাকায় বসবাসরত জয় মোল্লার মেয়ে।

গত শনিবার বিকেলে নানাবাড়ির আঙিনায় খেলার সময় সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। মুলাদী ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল হোসেন জানান, তীব্র স্রোতের কারণে শিশুটির মরদেহ দেড় কিলোমিটার দূরে ভেসে গিয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo