শিরোনামঃ
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে ভুল চিকিৎসায় চার গর্ভবতী ছাগলের মৃত্যু ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০ মেঘনায় অভিযানে জেলেদের ইট-পাটকেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে কোস্টগার্ডের গুলি ডিসেম্বরে তীব্র হতে পারে এল নিনো, বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণহানির শঙ্কা ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস ডেঙ্গু ও হামে থামছেই না প্রাণহানি, একদিনে প্রাণ গেল ১২ জনের খুলনা নগরীতে প্রকাশ্যে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

আর্জেন্টিনা অধ্যায় শেষ, এবার মেসির নতুন তিন লক্ষ্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 10, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: আর্জেন্টিনা অধ্যায় শেষ, এবার মেসির নতুন তিন লক্ষ্য

আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাতীয় দলকে বিদায় জানানোর পর এবার তার পুরো মনোযোগ ইন্টার মায়ামিতে। ক্লাবটির হয়ে ২০২৬ সালের মৌসুমটা স্মরণীয় করে রাখতে মেসির সামনে রয়েছে আরও তিনটি বড় লক্ষ্য। এমএলএস কাপ জয়, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন এবং টানা তৃতীয়বারের মতো মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়া। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসইন্টার মায়ামির হয়ে এরই মধ্যে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পেওনেস কাপ জিতেছেন মেসি। এবার তার চোখ এমএলএস কাপের দিকে। গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিততে চান রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। মৌসুমের শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ সময় পার করছে মায়ামি। প্লে-অফ নিশ্চিত করা দলটি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৪৬ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। জাতীয় দলের ব্যস্ততা শেষে মায়ামিতে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাবের হয়ে আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনিশুধু দলীয় সাফল্য নয়, ব্যক্তিগত অর্জনেও নজর মেসির। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ১৮ গোল নিয়ে তার পেছনে আছেন ডিসি ইউনাইটেডের পেতার মুসা। চলতি মৌসুমে বাকি এখনো সাত ম্যাচ। গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিততে পারেন মেসি। তাতে এক মৌসুমে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও সেরার স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে তার সামনে।মেসির তৃতীয় লক্ষ্যটি আরও বড় রেকর্ডের সঙ্গে জড়িয়ে। এমএলএসে আগের দুই মৌসুমেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। এবারও এমভিপি নির্বাচিত হলে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুম এই পুরস্কার জয়ের কীর্তি গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। ৩৯ বছর বয়সে এসেও নতুন অর্জনের সম্ভাবনা জিইয়ে রেখেছেন মেসি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ আরও গভীর করার সুযোগ ক্ষুদে জাদুকরের সামনে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo