বরিশালে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 11, 2026,
  • 28 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় জনসাধারণের চলাচলের পথ দখল, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিসিসির উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোর বিপরীতে সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা অবৈধ স্থাপনাগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ ও উচ্ছেদ করা হয়। পাশাপাশি যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।

এ সময় বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদারসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঘড়ি কিনুন

অভিযান শেষে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo