শিরোনামঃ
জিয়াউল আহসানের মামলায় ভয়াবহ বর্ণনা, ১০০ মরদেহের সন্ধান মিলেনি   আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি সৌদির দুই বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতির, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক বাড়লো ভোজ্যতেলের দাম বরিশালে নেশার টাকার বিরোধে মাকে হত্যা, খুনি ছেলে আটক যে জিকিরে মহান আল্লাহ প্রিয় হবেন

বরিশালে কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে নগরীর সাগরদী খাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 25, 2026,
  • 46 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে নগরীর সাগরদী খাল।

বরিশাল নগরীর সাগরদী খালের একটি বড় অংশ ভরাট হয়ে যাচ্ছে কীর্তনখোলা নদী খননের পলিতে। মাত্র তিন বছর আগে খনন করা এই খালটি স্থানীয়দের দৈনন্দিন ব্যবহার ও পানি নিষ্কাশনের প্রধান উৎস হিসেবে কাজ করছিল। পলি জমে খালটির নাব্যতা হারানোর ফলে স্থানীয়রা পানির উৎস বন্ধ হওয়া ও স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন।

কীর্তনখোলা নদীর নাব্যতা রক্ষায় বিআইডব্লিউটিএ প্রায় ১৫ দিন আগে থেকে নদীর অদূরে খননকাজ শুরু করেছে। খনন করা পলি তীরে ফেলার পর তা গড়িয়ে সংলগ্ন খালের অংশে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের অনুমতিক্রমেই মূলত বিআইডব্লিউটিএ ওই স্থানে পলি ফেলছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জিয়ানগর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত সাগরদী খালের দপদপিয়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশে এখনও জোয়ার-ভাটা খেলে। প্রবীণ বাসিন্দা নুরুল হক মিঞা জানান, ২০২৪ সালে খালটি পুনরায় খনন করা হয়েছিল, যা এলাকার সবজি চাষ ও পানি নিষ্কাশনে বড় ভূমিকা রাখছিল। এখন পলি পড়ে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে চরের মতো জেগে ওঠায় বাসিন্দাদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo