শিরোনামঃ
রৌমারীতে যুবদল নেতার সিন্ডিকেট সাড়ে ১১ লাখ টাকার গরু ৪ লাখ ২০ হাজারে নিলাম গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত? ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

রৌমারীতে যুবদল নেতার সিন্ডিকেট সাড়ে ১১ লাখ টাকার গরু ৪ লাখ ২০ হাজারে নিলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 26, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রৌমারীতে যুবদল নেতার সিন্ডিকেট সাড়ে ১১ লাখ টাকার গরু ৪ লাখ ২০ হাজারে নিলাম

কুড়িগ্রামের রৌমারীতে বিজিবির আটককৃত সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় ৮টি গরু মাত্র ৪ লাখ ২০ হাজার টাকায় নিলাম পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবদল নেতার নাম আব্দুল রাজ্জাক। তিনি দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। সিন্ডিকেট করে জাফর আলী নামের এক গরু ব্যবসায়ীকে ৮টি গরু স্বল্পমূল্যে নিলাম পাইয়ে দেন। ২৩ নভেম্বর উপজেলার সাহেবের আলগা বিজিবির আটকৃত নিলাম নিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২২ নভেম্বর রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্ত থেকে ৮টি গরু আটক করে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সদস্যরা। ২৩ নভেম্বর ওই ক্যাম্পেই গরু নিলামের ব্যবস্থা করা হয়। এতে ৭৫ জন বিডি হোল্ডার থাকার কথা বলা হলেও শেষ পর্যন্ত গুটিকয়েক ব্যক্তিই এই নিলামে অংশ নেন। সিন্ডিকেটের মাধ্যমে অন্যদের ভয়ভীতি দেখানো হয় এবং কম দামে গরু বাগিয়ে নেয়া হয়। পরে বাকি বিডি হোল্ডাররা ১৭০০ টাকা হারে মোট ১ লাখ ২৭ হাজার টাকা ভাগাভাগি করে নেন।

এমন নিলাম পদ্ধতি দেখে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, সিজার মূল্যের তুলনায় এত কম দামে গরু নিলাম হলে একদিকে যেমন রাজস্ব ক্ষতি হয়, অন্যদিকে ভবিষ্যতের নিলামগুলোতেও একটি ভুল নজির তৈরি হয়—যেখানে সিন্ডিকেটই শেষ কথা হয়ে ওঠে।

এ প্রসঙ্গে যুবদল নেতা আব্দুর রাজ্জাক বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু সিন্ডিকেট করিনি। ৭৫জন বিডি হোল্ডার যেভাবে নিলাম সংঘটিত করেছে সেটাই হয়েছে। এখানে আমাকে অহেতুকভাবে জড়ানো হচ্ছে।

গরু ব্যবসায়ী জাফর আলী বলেন, নিলামে প্রকাশ্য ডাকে যা উচ্চমূল্য ছিল আমার তাই কর্মপক্ষ আমাকে গরু দিয়েছে। এখানে আমার বলার কিছু নাই।

রৌমারী শূল্ক কর্মকর্তা সুব্রত দাস বলেন, আমি বিজিবি প্রহরায় ছিলাম, বাইরে কি হয়েছে জানি না। তবে ভ্যাট-ট্যাক্স মিলে টাকা ৪ লাখ ২০ হাজারের বেশি এসেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও এবং পুলিশের কোনো প্রতিনিধি সেখানে ছিল না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo