শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বেবি বাম্পের পর বিয়ের সাজে বুবলী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 29, 2022,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

দু’দিন আগে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দেন অভিনেত্রী শবনম বুবলী। এরপর থেকে নেটিজেনদের দৃষ্টি তার ফেসবুকে। পরবর্তী পোস্টেও তাদের নিরাশ করেননি এ নায়িকা। বেবি বাম্পের পর এবার প্রকাশ করলেন বিয়ের সাজের ভিডিও।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন বুবলী। সেখানে তাকে দেখা গেছে বিয়ের কনের সাজে। কপালে টিকলি, কান, হাত ও গলাভর্তি গহনায় মুড়ে লাল শাড়িতে টুকটুকে বধূ সেজেছেন তিনি।

ভিডিওটি দেখে অতটা নড়েচড়ে না বসলেও হবে। কারণ এটি একটি ব্রাইডাল ফটোশুটের ভিডিও। এখানে বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও ধরা দিয়েছেন এই তারকা। ফটোশুটটি করা হয়েছিল মাস চারেক আগে। সেসময় একটি ফ্যাশন হাউসের জন্য নাজমুল হাসানের নির্দেশনায় বুবলী এই ফটোশুটে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

সম্প্রতি পেশাগতভাবে ব্যস্ত সময় পাড় করলেও বুবলী আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন সামনে এনে। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।

এরপরই চর্চিত হয়ে পড়ে বিষয়টি। অনেকে আঙুল তোলেন শাকিব খানের দিকে। সেসময় বুবলী সকলকে ধৈর্য ধারণের অনুরোধ করে জানান, শিগগিরই তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলবেন এ বিষয়ে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo