শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 2, 2023,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপরে বরিশালের হিজলা উপজেলা থেকে আগত রাজিব সরদার নামে এক পর্যটকের সঙ্গে অটোরিকশায় বসা নিয়ে ওই তিনজনের প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পর্যটককে তারা মারধর করে গলা চেপে ধরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে টহলরত ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণিক তাদের আটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করতে সক্ষম হই। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo