শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

স্ত্রীর ঘর থেকে আসছিল গোঙানির শব্দ, দরজা খুলে স্বামী দেখলেন গলাকাটা নিথর দেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 21, 2026,
  • 46 সংবাদটি পঠিক হয়েছে
DinajpurTV |

নিউজ ডেস্ক :: স্ত্রীর ঘর থেকে আসছিল গোঙানির শব্দ, দরজা খুলে স্বামী দেখলেন গলাকাটা নিথর দেহ

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রিতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, ‘বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রীতা রানীর সঙ্গে রাতের খাবার শেষ করে অন্যান্য দিনের মত দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রিতা রানীর গলাকাটা নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

হত্যাকাণ্ডের এই ঘটনায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পারেন। পরে ঘটনাস্থলে এসে রিতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। এ ঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo