শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 23, 2026,
  • 109 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে।

মির্জা ফখরুল বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোনারীর প্রতি সম্মান শেখাতে হবে।  শিশুদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo