শিরোনামঃ
ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাবো: স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে, ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিং বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম আত্মহত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের এই পাঁচ রোগে নীরবে বাংলাদেশে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ছে

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 31, 2026,
  • 116 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু। শনিবার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩৩ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৯৬ জন।

স্বাস্থ্ধদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৫০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo