শিরোনামঃ
বাংলাদেশের কাছে লজ্জার হার, বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না: রিজভী আমাদের হাতে তো কোনো জাদু নেই: গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে : আইনমন্ত্রী ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক, নিশানায় চীনও বরিশালের লাহারহাট ফেরিঘাটে ইজারার আড়ালে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা কে অব্যাহতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৩২৯ মামলা

২ বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারালেন হাসপাতালের দারোয়ান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 31, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ২ বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারালেন হাসপাতালের দারোয়ান

 

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে এক হাসপাতালের দারোয়ান নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন পাশবর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে আইদি পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এর ঠিক পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। বোগদাদ বাসটি আইদি বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে। তবে আইদি পরিবহনের বাসটি সুযোগ না দেওয়ায় বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে বোগদাদ বাসটি চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণেই অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। ঘটনার পর বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া বলেন, তার তিন সন্তান রয়েছে। তিনি প্রতিদিন বাড়ি থেকে হাসপাতালে এসে কাজ করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo