শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 3, 2022,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

 

এশিয়া কাপ শুরুর আগে অবশ্য এবার আশার ফানুস ওড়ানো হয়নি। তবে তাই বলে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে দেশে ফিরবে বাংলাদেশ, এমনটাও কেউ কল্পনা করেনি। এই এশিয়া কাপে সেটাই নিয়তি হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হারের পর বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও ২ উইকেটের পরাজয়। তাতেই চলতি এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এবারের সেই ব্যর্থ মিশন শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।

ঢাকায় পা রেখে ক্রিকেটার থেকে শুরু করে কোন কোচিং স্টাফই মিডিয়ার মুখোমুখি হন নি। সবাই যে যার মত ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন। দলের সাথে আজ সকল খেলোয়াড়ই ফিরেছেন দেশে তবে কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি সিডন্স ফিরে গেছেন নিজ দেশে। এছাড়া অ্যালান ডোনাল্ড এবং শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ দেশে। দলের সাথে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের কাছে কয়েকদিনের ক্যাম্প করবে টাইগাররা। এ ক্যাম্পে থাকবেন ব্যাটসম্যানরা, তাদের পাশাপাশি পেসারদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ৩০ তারিখ যাওয়ার কথা থাকলেও টাইগাররা সেখানে উড়াল দেবে ২৪ তারিখ। কয়েকদিন আগে যাওয়ার কারণ হিসেবে জালাল ইউনুস জানিয়েছেন মূলত কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo