শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

গলাচিপায় খাবার খেয়ে ৬ জন হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 3, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

 

পটুয়াখালীর গলাচিপায় খাবার খেয়ে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার স্থানীয়রা উদ্ধার করে অসুস্থ হাচন ভানু (৮০), জোনাকী বেগম (২২), সাবিহা (২), মনিরা বেগম (৩৮), ইমা (১২) ও সাইদুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা সকলে ওই গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজন সোহাগ ও ফোরকান গাজী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁরা অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান না ফেরায় শুক্রবার তাঁরা অসুস্থদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. লিটন বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির একটি চক্র এলাকায় বাসাবাড়ির লোকজনের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে টাকাপয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এই চক্রটিই ওই দুই পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়েছে। যার ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। চক্রটিকে ধরার জন্য আমরা তৎপর আছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান জানান, খাবারের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। রোগীরা এখন মোটামুটি সুস্থ আছেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo