শিরোনামঃ
বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, আত্মসাৎ নাকি পরিকল্পিত হত্যা বরিশালে এলপিজি সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ ভোলায় ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ, চালক পলাতক  ভারতে মসজিদ নির্মাণের ঘোষক হুমায়ুন কবির গ্রেপ্তার পকেট খরচের জন্য ভাগ্নেকে বিক্রি, মামাকে গ্রেফতার বাংলাদেশি ভেবে ভারতীয়দের গুলি করল বিএসএফ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ৬ দিন বন্ধ একাধিক ব্যাংকের অনলাইন-এটিএমসহ নানা সেবা, গ্রাহকের করণীয় কী ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, নিঃস্ব বহু পরিবার বিশ্বের সেরা ৫০০ শহরেও নেই বাংলাদেশ! পিছিয়েছে ঢাকাসহ বড় নগরগুলো

৬ দিন বন্ধ একাধিক ব্যাংকের অনলাইন-এটিএমসহ নানা সেবা, গ্রাহকের করণীয় কী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 7, 2026,
  • 11 সংবাদটি পঠিক হয়েছে
৬ দিন বন্ধ একাধিক ব্যাংকের অনলাইন-এটিএমসহ নানা সেবা, গ্রাহকের করণীয় কী

নিউজ ডেস্ক :: ৬ দিন বন্ধ একাধিক ব্যাংকের অনলাইন-এটিএমসহ নানা সেবা, গ্রাহকের করণীয় কী

সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কাজ করছে দেশের একাধিক ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট কিছু সময়ের জন্য ব্যাংকগুলোর কার্ড, এটিএম ও পিওএস এবং অনলাইন সেবাসহ নানা প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি বিষয়টি মুঠোফোনে বার্তার মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে কয়েকটি ব্যাংক। এই সাময়িক সময়ের জন্য অনলাইন সেবা বন্ধ থাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকদের একাংশ।তবে গ্রাহকদের উদ্বেগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যাংকগুলো নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে এমন রুটিন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ পরিচালনা করে থাকে। প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব সুবিধাজনক সময়ে এ ধরনের কাজের সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু এবার কাকতালীয়ভাবে একাধিক ব্যাংকের সিস্টেম আপগ্রেডের সময় একই সময়ে পড়েছে। গ্রাহকদের যেন আগাম নোটিশ ও এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়, সেটি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে একাধিক ব্যাংকের একসঙ্গে কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বন্ধ থাকায় লেনদেন করা নিয়ে একাংশ চিন্তিত। এ ব্যাপারে প্রযুক্তিবিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ থাকার কারণে গ্রাহকদের কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে বড় ধরনের অনলাইন পেমেন্ট, জরুরি কার্ড লেনদেন বা নগদ টাকা উত্তোলনের প্রয়োজন হলে আগে থেকেই বিকল্প উপায় রাখা ভালো

একজন সচেতন গ্রাহক হিসেবে নিজ থেকেই ব্যাংকের ওয়েবসাইট, এসএমএস, অ্যাপ বা শাখা থেকে জেনে নিতে হবে, তার কাঙ্ক্ষিত সেবাটি ঠিক কত সময় বন্ধ থাকবে। কেননা, একই ব্যাংকের একসঙ্গে সব ধরনের সেবা বন্ধ নাও থাকতে পারে।

গ্রাহকদের জরুরি আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই কয়েক দিন বিকল্প ব্যাংক হিসাব, অন্য কার্ড, মোবাইল আর্রিথক সেবা বা অন্য কোনো বৈধ লেনদেনের মাধ্যম ব্যবহার করা যেতে পারে। এই সময় কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেয়া বিকল্প লেনদেন মাধ্যমে ব্যক্তিগত ব্যাংক হিসাব বা তথ্য, কার্ডের পিন, ওটিপি বা পাসওয়ার্ড দেয়া উচিত হবে না।
এছাড়া কয়েকটি ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলে জানা গেছে, গ্রাহকদের জরুরি আর্থিক লেনদেনের জন্য তারা নিকটস্থ শাখায় গিয়ে চেকের মাধ্যমে সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। আর সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে অনলাইন সেবা চালু হবে বলেও জানানো হয়েছে।
এর আগে একাধিক ব্যাংক তাদের বিজ্ঞপ্তিতে জানায়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। তবে সিস্টেম মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার পর এসব সেবা পুনরায় চালু হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। আর সেবাগুলো সাময়িকভাবে বন্ধ থাকার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে ব্যাংকগুলো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo