শিরোনামঃ
পিরোজপুরে পূজা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রলারডুবিতে শিশুর মৃত্যু বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বরিশালে ডায়রিয়া, ডেঙ্গু ও হামের রোগীর চাপ, শয্যাসংকটে দুর্ভোগ বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু বরিশালে মন্দিরে ট্রাঙ্ক ভেঙে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল লুট যুগ যুগ ধরে একই আঙিনায় চলছে নামাজ ও পূজা ৯ বছর বয়সেই ইংল্যান্ডের ক্লাব ফুটবলে নাম লেখালেন বরিশালের সাবিদ। দালালের খপ্পরে রুশ সেনাবাহিনীতে যোগ যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

বরিশালে মন্দিরে ট্রাঙ্ক ভেঙে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 20, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মন্দিরে ট্রাঙ্ক ভেঙে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল লুট

বরিশালের আগৈলঝাড়ায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, পূজার উপকরণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে উপজেলার পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরের দরজার রড ভেঙে ভিতরে ঢুকে পূজার বিভিন্ন পিতলের উপকরণ নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় মিলন দত্ত জানান, সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের দরজার রড ও ভিতরে স্টিলের ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পরে আশপাশের সবাইকে জানানো হয়।

মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, এই শীতলা ও কালী মন্দিরটি পতিহার রাস্তার পাশে অবস্থিত। মন্দিরের আশপাশে কোনো বাড়িঘর নেই। গভীর রাতে দুর্বৃত্তরা শীতলা ও কালী মন্দিরটির লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মন্দিরে থাকা স্টিলের ট্রাঙ্ক ভেঙে সেখানে থাকা নগদ টাকা, ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, পূজার উপকরণ, কাসা, পিতলের কলসি, থালা, ঝুড়ি, গ্লাস, পাজাল, প্রদীপ ও দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo