শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বেতাগীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 7, 2022,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে

 

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ভিমরুলের কামড়ে নূরুল ইসলাম গাজী ওরফে নুরু গাজী (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নুরু গাজী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নুরু গাজী বাড়ির পাশে কলাগাছ লাগানোর জন্য বাগানে গাছের শুকনো ডাল কাটতে যান।

এ সময় নারকেল গাছের একটি শুকনো পাতা ধরে টান দিলে ভিমরুলের ঝাঁক উড়ে এসে তাঁর শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। পরে আহত অবস্থায় সন্ধ্যায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হস্তান্তর করলে সেখানে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা বলেন, ‘দেরি করে আসায় ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর শরীরে ছড়িয়ে পড়লে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হস্তান্ত করা হলে সেখানে তিনি মারা যান। ‘

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo