শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন রুবেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 19, 2022,
  • 282 সংবাদটি পঠিক হয়েছে

জাতীয় দলের রুবেল হোসাইন টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে বিসিবিকে চিঠি পাঠিয়ে দেওয়ার কথা উল্লেখ করে বিদায় নেওয়ার কারণও জানান তিনি।

তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন রুবেল। নিজের ফেসবুক পোস্টে লিখেন ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি, এ টুর্নামেন্টগুলোয় তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার, যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এ পথচলায় আমাকে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি, সামনের দিনগুলোয় আপনাদের পাশে পাব। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে ওয়ানডে ও টি–টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আরও কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে আমার। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি। ’

বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলে ৭৬.৭৮ গড় ও ১১৭.৩১ স্ট্রাইক রেটে রুবেল নিয়েছেন ৩৬ উইকেট। ২০০৭ সালে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় তার। সর্বশেষ ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি। প্রায় ১৫ বছরে ৬০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯৭ উইকেট নিয়েছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo