শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

সাফের শিরোপা জিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 19, 2022,
  • 426 সংবাদটি পঠিক হয়েছে

আজকের দিনটি বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে লেখা থাকবে অন্যরকমভাবে। এই দিনটি অনেক বছর মনে করবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। ইতিহাস রচনা করলেন কৃষ্ণা রাণী-শামসুন্নাহার-সাবিনারা। এ জয় দেশবাসীর, এ জয় যেন শত বাধা পেরিয়ে নারীদের উঠে দাঁড়ানো গল্পের।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। সে ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে যাওয়া, দ্বিতীয়ার্ধে নেপালের গোল শোধ। পরে কৃষ্ণার আরেক গোলে ম্যাচে ফেরা। সব মিলিয়ে জমজমাট ফাইনালে শেষ হাসি হাসল বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেই বাজিমাত করল লাল-সবুজেরা। ২০১০ সাল থেকে কোচ হিসেবে থাকা ছোটনও পেলেন কাঙ্খিত সাফল্য। জোড়া গোল করেন ম্যাচের হিরো হলেন কৃষ্ণা। স্বব্ধ করলেন খেলা দেখতে আসা নেপালের হাজারো দর্শকদের।

আজকের ম্যাচ দেখলে মনেই হবে না যে এটি কোনো ফাইনাল চলছে। কারণ মাঠে কোনো দর্শকদের উত্তেজনা নেই। সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তাই মাঠের গ্যালারিতে ছিল পিনপতন নীরবতা। খেলা যে নেপালের মাঠে। আর তাদের হারিয়েই কিনা ইতিহাসে নাম লেখালো বাঘিনীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo