শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

কুয়াকাটায় ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 23, 2022,
  • 291 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৬৫৫ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক দুই নারী হলেন রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২)। তা‍ঁরা উত্তর নুনিয়াছড়া কক্সবাজারের বাসিন্দা সিকান্দার হাওলাদারের মেয়ে।

তা‍ঁরা দীর্ঘদিন কুয়াকাটা এলাকায় থেকে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল আলীপুর চানমিয়া নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে দুই বোন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন। পরে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুই বোনকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo