শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 24, 2022,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা দাপট দেখিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। জিতেছিল তিন ম্যাচের সবগুলো।

নিগার সুলতানা জ্যোতিদের দাপট থাকল সেমিফাইনালেও, আগের তুলনায় একটু কম অবশ্য। তবে এলো দারুণ এক জয়।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ড নারী দলকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ফাইনালে উঠায় নিশ্চিত হয়েছে আসন্ন বিশ্বকাপ খেলা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় টাইগ্রেসরা। ১৭ বলে ১১ রান করে আউট হন ফারজানা হক। আরেক উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন ২ চারে ৩৫ বলে ২৬ রান করে রান আউটে কাটা পড়েন।

টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের রান বাড়ানোর কাজটা করে আসছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বেশ দ্রুতগতিতেই রান তুলেছেন তিনি। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে পারেননি। ২ চারে ২৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

শেষ অবধি রুমানা হকের ২৪ বলে ২৮ ও রিতু মণির ১০ বলে ১৭ রানের ইনিংসের কল্যাণে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে টাইগ্রেসরা।

জবাব দিতে নেমে ১৩ রানের ভেতরই দুই উইকেট হারিয়ে ফেলে থাইল্যান্ডের মেয়েরা। দারুণ বোলিংয়ে তাদের কোণঠাসা করে রাখেন সানজিদা আক্তার মেঘলা ও সালমা খাতুন। থাইল্যান্ডের হয়ে একাই লড়াই করেন নাথাকান চানথাম।

৪ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৬৪ রান করে সালমা খাতুনের বলে বোল্ড হন তিনি। ম্যাচ হারলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চানথাম। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা, ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দিয়ে ২ উইকেট নেন মেঘলা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।

বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। তাদের গ্রুপ পর্বে একবার হারিয়ে এসেছে জ্যোতির দল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ সময় ৯টায় আইরিশদের বিপক্ষে আবার খেলতে নামবে টাইগ্রেসরা।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo