শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 1, 2022,
  • 332 সংবাদটি পঠিক হয়েছে

শিরোপা ধরে রাখার মিশনে ঘরেরে মাঠে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে আসা নিগার সুলতানা জ্যোতির দল এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে। থাইল্যান্ডের দেওয়া ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫০ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের বন্দরে পোঁছে যায় টাইগ্রেসরা।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড।

থাইল্যান্ড শুরুটা দেখেশুনে করলেও ইনিংস লম্বা করতে পারেনি। পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইরা। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে বিশ্বকাপের বাছাই পর্বে সেমিফাইনাল খেলা দলটি।

তারপর বড় কোনো জুটি গড়তে পারেনি থাইল্যান্ড। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের ব্যাটে ২০ ওভার ব্যাট করে তারা। শেষ পর্যন্ত ইনিংসের দুই বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড।

রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতে বাঘিনীরা। শামিমা সুলতানা ও ফারজানা হকের ওপেনিং জুটিতে ৬৯ রান আসে। আর তাতেই টাইগ্রেসদের বড় জয় নিশ্চিত হয়। এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ওপেনার শামিমা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন তিনি।

১২তম ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হন শামিমা সুলতানা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo