শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

সাত কলেজে ভর্তিতে লাখো আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 2, 2022,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪ হাজার ৩৬৫ শিক্ষার্থী আবেদন করেছেন। তবে ব্যাংকে বা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ফি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সমন্বয় হলে পরিমাণ আরও বাড়বে।

গত ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ আবেদন চলমান ছিল। মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য নির্ধারিত সময় অর্থাৎ গত মাসের ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৩৬৫টি আবেদন জমা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ৩৯ হাজার ৫৯১টি, বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ২৬ হাজার ১৪৭টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ৩৮ হাজার ৬২৭টি আবেদন জমা পড়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ১৯ আগস্ট এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেনায় ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজ গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo